
বিশ্বের কয়েকটি দেশে সংক্রামক রোগ এমপক্স (মাঙ্কিপক্স) ছড়িয়ে পড়ায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত ও ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে মেডিকেল টিম। নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে কয়েক শ পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করে থাকে। এ ছাড়া নেপাল ও ভুটানেও ঘুরতে যান অনেকে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সেকমো (এসএসিএমও) জাহাঙ্গীর আলম বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল থেকে আমরা চেকপোস্টে মেডিকেল টিম বসিয়েছি। ভারত এবং বাংলাদেশ থেকে যেসব যাত্রী আসা-যাওয়া করছেন, তাঁদের শরীরের তাপমাত্রা রেকর্ড করছি। এ ছাড়াও এমপক্সের যেসব লক্ষণ থাকে তা দেখছি। এখন পর্যন্ত এ ধরনের লক্ষণ যাত্রীদের মাঝে পাইনি। তবে যদি কারও শরীরে এসব লক্ষণ পাই তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ পিন্টু বলেন, ‘এমপক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, পেশিব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকাগ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত। এ রোগের লক্ষণগুলো কেউ অনুভব করলে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছি। এ ছাড়া হাকিমপুর একটি সীমান্তবর্তী উপজেলা, এখানে বন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। তাই যাত্রীদের কারও এমপক্স ভাইরাস আছে কি না, তা নির্ণয় করতে আমরা চেকপোস্টে মেডিকেল টিম বসিয়েছি।’
এদিকে, বিজিবি সূত্রে জানা গেছে, হিলি সীমান্তসহ চেকপোস্টে ২০ বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্তমানে দেশের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি কাজ করছে। সন্ত্রাসী বা তালিকাভুক্তরা যাতে দেশত্যাগ না করতে পারে, সে বিষয়ে বিজিবি সজাগ রয়েছে। তেমনি এমপক্সের বিষয়েও সীমান্তসহ চেকপোস্টে সতর্কতা বাড়ানো হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করছে যাত্রীদের।
হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি শেখ আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এমপক্স ভাইরাসের সংক্রমণ রোধ করতে আমরা সতর্ক আছি। ইমিগ্রেশন চেকপোস্টে হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম বসানো হয়েছে। তারা দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারের সময় শরীরের তাপমাত্রাসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করছে।’

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে