দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাড়ছে কাঁচা মরিচের আমদানি। তবে চাহিদা কম থাকায় বন্দরে দাম কমে গেছে। প্রকারভেদে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা কমে এখন মরিচ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে।
শনিবার সরেজমিনে দেখা যায়, বন্দর অভ্যন্তরে আমদানি করা মরিচ কেনাবেচায় ব্যস্ত ব্যবসায়ীরা। গেল বুধবার প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে। বৃহস্পতিবার দাম নেমে আসে ১৫০ থেকে ১৬০ টাকায়। আর শনিবার প্রথম দিনে প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা কমে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে। অতিরিক্ত গরমে মরিচ দ্রুত নষ্ট হয়ে যায় বিধায় দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরের কমিশন ব্যবসায়ী রফিক বলেন, ‘কয়েক দিন ধরে মরিচের আমদানি ভালো হচ্ছে। দাম কম হলে আমাদের সুবিধা হয়। আজ আমরা ১১০ টাকা কেজি দরে মরিচ কিনেছি।’
আমদানিকারক সাহাবুল হোসেন বলেন, ‘চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় দাম কমে গেছে। তবে অতিরিক্ত গরমে মরিচ পচে যাচ্ছে। যে মরিচ ১৮০ টাকায় কিনেছিলাম, সেটিই এখন বাধ্য হয়ে ১১০ টাকায় বিক্রি করতে হচ্ছে। আমদানি বাড়লে দাম আরও কমে আসতে পারে।’
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, হিলি স্থলবন্দরে আমদানি করা প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ ৫০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে, যাতে প্রতি কেজি শুল্ক দিতে হচ্ছে ৩৬ টাকা ৭৮ পয়সা। আমদানি করা সব ধরনের কাঁচা পণ্য দ্রুত ছাড়করণে ব্যবসায়ীদের কাস্টমসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসের শুরু থেকে শনিবার পর্যন্ত ভারতীয় ১৬৯ ট্রাকে ১ হাজার ৩০৮ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৪৩ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে