
স্বাধীনতার ৫৪ বছরেও দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ কিলোমিটার গ্রামীণ রাস্তা পাকা হয়নি। এতে রাস্তাটিতে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। একটু বৃষ্টি হলে কাদাপানিতে একাকার হওয়া রাস্তায় চলাচল করা আরও কষ্টদায়ক হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ইটাই গ্রামের মামুনের বাড়ি থেকে বাঁশমুড়ি গ্রামের শহিদুল ইসলামের বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার রাস্তায় বৃষ্টির কারণে কাদা জমেছে। এতে রাস্তায় মানুষজন চলাচল করতে পারছে না। এই রাস্তা দিয়ে বাওনা, ইটাই, বাঁশমুড়ি, আলীহাটসহ কয়েক গ্রামের অর্ধলক্ষ মানুষ চলাচল করে।
স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন বলেন, ‘বর্ষাকালে বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়। কাদার কারণে না পারি বাজারে যেতে, না পারি কাজকর্মে যেতে। খুব কষ্ট হয় আমাদের। আমাদের কষ্ট কারও নজরে পড়ে না। এত দিন হয়ে গেল, এতটুকু রাস্তা কেউ পাকা করে দেয় না।’
গৃহকর্মী রহিমা বিবি বলেন, ‘আমার মেয়ে অসুস্থ। তাকে আমি চাইলেও দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারিনি। রাস্তার কাদার কারণে ভ্যান কিংবা অন্য কোনো যানবাহন আসতে চায় না। দ্বিগুণ ভাড়া দিয়ে ভ্যান পেলেও ধীরে ধীরে চলার কারণে হাসপাতালে যেতে দেরি হয়ে যায়।’
কৃষক আমজাদ হোসেন বলেন, ‘আমরা কৃষক মানুষ। ফসল উৎপাদন করলেও রাস্তার কারণে সেটা সময়মতো বাজারে নিতে পারি না। এ জন্য নায্যমূল্য না পেয়ে আমাদের লোকসান গুনতে হয়। অনেক সময় খুব কষ্ট করে বেশি ভাড়া দিয়ে বাজারে পণ্য নিয়ে যেতে হয়। তাই সরকারের কাছে অনুরোধ, আমাদের কৃষকদের কথা চিন্তা করে হলেও রাস্তাটি দ্রুত পাকা করে দেওয়া হোক।’
আলীহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল ইমরান বলেন, ‘রাস্তাটি সম্পর্কে আমরা অবগত। স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির কথা চিন্তা করে ইতিমধ্যে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগে চাহিদা পাঠিয়েছি। বরাদ্দ পেলে দ্রুত রাস্তাটি পাকা করা হবে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে