
দিনাজপুরের ফুলবাড়ীতে ঈদগাহ মাঠ ও কবরস্থানের মাটি কেটে নেওয়া এবং গ্রামবাসীর ওপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিককে দল থেকে বহিষ্কারসহ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ডাঙ্গাপাড়া (বিজিবি ক্যাম্পসংলগ্ন) এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন এলাকার পাঁচ শতাধিক নারী-পুরুষ।
জানা যায়, গত রোববার বিকেলে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ডাঙ্গাপাড়া গ্রামে ঈদগাহ মাঠের পাশে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক তাঁর কেনা পুকুর ভরাট করছিলেন। সে সঙ্গে পুকুরের এক পাশ থেকে ভেকু দিয়ে বালু উত্তোলন করছিলেন। একপর্যায়ে পাশের ঈদগাহ মাঠ ও কবরস্থানের প্রায় ১৭ ফুট মাটি কেটে নেন। এতে এলাকাবাসী বাধা দিলে তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডা ঘটে। পরে শিবলী সাদিক তাঁর লোকজনকে ডেকে নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালান। এতে ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রনি, স্থানীয় আনোয়ার হোসেন, গোলাম মওলা, রুবেল মণ্ডল, মেরাজ হোসেন আকাশসহ বেশ কয়েকজন আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা শিবলী সাদিক বলেন, ‘পুকুরটি আমাদের কেনা সম্পত্তি। সেটিতে মাটি ভরাট করছিলাম, ঈদগাহের মাটি কাটার কোনো প্রশ্নই আসে না। স্থানীয় রনি ও রুবেলের জমি সেখানে রয়েছে। পুকুরটি তারা কিনতে চেয়েছিল। এরই মধ্যে আমরা কিনেছি। তাই ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ওই ঘটনা ঘটানো হয়েছে।’
উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুব আলম মিলন বলেন, এ ধরনের কর্মকাণ্ড দল কখনো সমর্থন করে না। ঘটনার সত্যতা পেলে দল তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২১ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৩ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে