
গ্রামবাংলার চিরায়ত উৎসব নবান্নকে ঘিরে এখন গ্রামীণ জনপদে চলছে সাজ সাজ রব। নতুন ধান তুলতে হবে ঘরে। আর সেই ধানের চাল দিয়ে তৈরি ক্ষীর-পায়েস প্রিয়জনদের মুখে তুলে দেওয়ার মাধ্যমে কৃষক খুঁজে পায় বর্ষায় বৃষ্টিতে ভিজে ফসল আবাদের সার্থকতা।
বন্যার প্রভাবমুক্ত দিনাজপুর জেলার বিরামপুর ও পাশের উপজেলায় আমন ধান কেটে ঘরে তোলা ও নবান্ন উৎসবকে ঘিরে কৃষকের পাশাপাশি গ্রামীণ নারীরাও কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে। কৃষকেরা মাঠ থেকে নতুন ধান কেটে ঘরে তোলার আগে কৃষক বধূদের নিতে হয় নানা প্রস্তুতি। নতুন ধানের চাল থেকে তৈরি ক্ষীর-পায়েস ও বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে অতিথি আপ্যায়নের মাধ্যমে দিনাজপুর অঞ্চলে পয়লা অগ্রহায়ণ পালিত হয় নবান্ন উৎসব।
এবার বন্যার করাল গ্রাসে বিভিন্ন জেলার আমন ফসল বিনষ্ট হলেও শস্য ভান্ডার খ্যাত দিনাজপুর জেলার বিরামপুর ও পাশের উপজেলায় বন্যার কোনো প্রভাব পড়েনি। এ কারণে এখানে নবান্ন উৎসবের আনন্দ রয়েছে অটুট। নতুন ধান ঘরে তোলা নিয়ে গ্রামের মানুষ এখন কর্মচাঞ্চল্যে মুখর। নতুন ধান আসার আগে নিজেদের বাড়ি-ঘর ঝেড়ে-মুছে পরিষ্কারের কাজ করে নেন নারীরা। এখনো মাটির দেয়ালে বিভিন্ন রং ও চুন দিয়ে আলপনা এঁকে নারীরা ফুটে তোলেন তাদের শিল্পী মনের ভঙ্গিমা।
কৃষকেরা মাঠ থেকে ধান কেটে আনলে কৃষক বধূরা সেই ধান পানিতে ভিজিয়ে রাখেন। এক রাত পর ভেজানো ধান সিদ্ধ করে শুকানো হয় রোদে। ওই ধান ঢেঁকিতে বা মেশিনে ভানলে বেরিয়ে আসে মুক্ত বরণ চাল। আর সেই নতুন চাল দিয়ে তৈরি ক্ষীর-পায়েস পরিবার পরিজনের মুখে তুলে দিয়ে তৃপ্ত হন গ্রামীণ নারীরা। এরপর প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও অতিথি আপ্যায়নের পালা চলে সপ্তাহজুড়ে। নবান্ন উপলক্ষে ভোজ উৎসবে মাংসের জোগান দিতে বিভিন্ন গ্রামে জবাই করা হয় গরু-খাসি। নবান্নের আয়োজনকে সামনে রেখে এখন কর্মচাঞ্চল্যে মুখর প্রতিটি গ্রাম।
পারগানা প্রধান কেরোবিন হেম্রম বলেন, নতুন ধান তুলে আর সেই ধানের চাল দিয়ে তৈরি ক্ষীর-পায়েস প্রিয়জনদের মুখে তুলে দেওয়ার মাধ্যমে ও কৃষক-কৃষাণীদের মাঝে নবান্নর নতুন মাত্রা যোগ করে।

আদিবাসী পাড়ার শ্যামলী হাসদা বলেন, আমরা আদিবাসী পাড়ায় বসবাস করি, নতুন ধান পাকলে খেতে গিয়ে আদিবাসী নারী ও পুরুষ দলগতভাবে ধান কাটি। ধান কাটার পর পরিবারের সবাই উৎসবের মাঝে নবান্ন করে থাকি, এ উপলক্ষে বাড়িগুলো নতুন করে রং করি।
বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হুমায়ন কবির বাদশা আজকের পত্রিকাকে বলেন, উপজেলায় এবারও পয়লা অগ্রহায়ণ থেকে গ্রামগুলোতে চলবে সপ্তাহব্যাপী নবান্ন উৎসব।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১২ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে