
দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে সরকারের অনুমতি পাওয়ার পর গেল ১৭ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় পেঁয়াজ আমদানি। এরপর থেকেই নিম্নমুখী হতে শুরু করে পেঁয়াজের দাম। তবে হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই ১৯ আগস্ট থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া বন্ধ করে দেয় সরকার। এতে বিপাকে পড়েন বন্দরের ব্যবসায়ীরা, বন্ধের পথে পেঁয়াজ আমদানি। আর এ খবরে বন্দরের পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। কয়েক দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত।
আজ রোববার দুপুরে হিলি স্থলবন্দর ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, বন্দরে রয়েছে বেশ কয়েকটি ভারতীয় পেঁয়াজবোঝাই ট্রাক। খুচরা বাজারেও সরবরাহ আছে দেশি ও আমদানি করা পেঁয়াজ। কিন্তু দামে ব্যাপক পরিবর্তন ঘটেছে মাত্র চার থেকে পাঁচ দিনের ব্যবধানে। বেড়েছে সব পেঁয়াজের দাম। আমদানি করা ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি, নাসিক জাতের পেঁয়াজ আগে ৫৫ টাকায় বিক্রি হলেও এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। আর দেশি পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা বেড়ে মানভেদে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, সরকারের অনুমতি পাওয়ার পর আমরা হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করছিলাম। হঠাৎ করে আইপি বন্ধ করে দেওয়ায় আমরা বিপাকে পড়েছি। নতুন করে আইপি না দেওয়ায় আমদানি বন্ধ। আগে অনুমতি পাওয়া দুই-এক ট্রাক পেঁয়াজ আসছে, কিন্তু তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব নয়। এ কারণে বাজারে দাম বাড়তে শুরু করেছে।
তিনি আরও বলেন, সরকারের কাছে অনুরোধ, দ্রুত আইপি দিয়ে পেঁয়াজ আমদানির যেন সুযোগ করে দেয়। এতে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আসবে।
হিলি স্থলবন্দরের কমিশন ব্যবসায়ী শাকিল বলেন, আমদানি শুরুর সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করেছিল। দাম কম হলে ব্যবসা করতে আমাদেরও ভালো হয়। আমদানি বন্ধের কারণে দামও বেড়েছে অনেক। ৪৫ টাকার পেঁয়াজ কিনতে হচ্ছে ৫৫ টাকা দরে। আবার দেশি পেঁয়াজ তো এক লাফে ৬৫ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এতে আমাদের সমস্যা হচ্ছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে বেশ কিছু আমদানিকারকের পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। সেই পেঁয়াজ আমদানি হচ্ছে, তবে ১৯ তারিখের পর নতুন করে পেঁয়াজের আর আইপি ইস্যু হয়নি।
হিলি কাস্টমসের তথ্যমতে, আমদানি শুরুর পর থেকে এখন পর্যন্ত ভারতীয় ৭০ ট্রাকে ২ হাজার ৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে