দিনাজপুরে এক শিক্ষকের বাসাবাড়িতে গতকাল শুক্রবার একটি বিষধর পদ্ম গোখরো সাপের বাচ্চা ধরা পড়ে। পরে খবর পেয়ে আজ শনিবার দুপুরে বন বিভাগের কর্মকর্তারা জেলা শহরের উপশহরের ১০ নম্বর ব্লকের তৈয়বা মজুমদার ব্লাড ব্যাংক এলাকা থেকে এটি উদ্ধার করেন।
স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে উপশহরের তৈয়বা মজুমদার ব্লাড ব্যাংকের পাশে রশিদুল হাসান কচি নামের এক শিক্ষক নিজের বাড়ির বাগান পরিষ্কার করছিলেন। এ সময় পদ্ম গোখরো সাপের একটি বাচ্চা দেখতে পান। বিষধর সাপ দেখে প্রথমে তিনি ভয় পেলেও পরে ছেলের সহায়তায় এটি একটি বয়ামে ভরে রাখেন।
শিক্ষক রশিদুল হাসান কচি জানান, প্রতি শুক্রবার ছুটির দিনে তিনি বাড়ির সামনের বাগান পরিষ্কার করেন। বরাবরের মতো বাগান পরিষ্কার করার সময় তিনি সাপটি লুকানো অবস্থায় দেখতে পান। এ সময় কিছুটা ভয় পেলেও পরে সাহস করে তাঁর ছেলে তানজিরুল হাসান আবিরের সহায়তায় সাপটি লাঠি দিয়ে কৌশলে আটক করে প্লাস্টিকের বয়ামে ভরে রাখেন।
সাপটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ৯৯৯ নম্বরে কল দেন রশিদুল হাসান কচি। তিনি বলেন, ‘৯৯৯ থেকে তিনটি মোবাইল ফোন নম্বর দেওয়া হয়। পরে যোগাযোগ করলে তিনটি নম্বরে কাউকেই পাওয়া যায়নি।’
পরে আজ সকালে ওই তিনটি নম্বরে কল দেওয়া হলে দুপুরে বন বিভাগের কর্মকর্তারা রশিদুল হাসান কচির বাড়িতে যান। এ সময় বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা আব্দল মান্নান ও ধর্মপুর বিট কর্মকর্তা মহসিন আলীর কাছে তিনি সাপটি হস্তান্তর করেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সাপটি বনের মধ্যে ছেড়ে দেওয়া হবে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে