
১ মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানির অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে চাল নিয়ে দুটি ট্রাক বন্দরে প্রবেশ করে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
ডিপি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের চাল আমদানির মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এর আগে গত বছরের ৩০ নভেম্বর সবশেষ চাল আমদানি হয়েছিল এই বন্দর দিয়ে।
চাল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রিন্টু কমল সরকার বলেন, ‘আজ প্রথম ভারত থেকে দুটি ট্রাকে আমাদের সম্পা কাটারি জাতের চাল আমদানি হয়েছে। চাহিদা থাকায় এসব আমদানি করা চাল বন্দরেই কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকা দরে। চাল আমদানি আরও বাড়লে দামও কমে আসবে।’
হিলি চালের বাজারের আজকের তথ্যমতে, প্রতি কেজি সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ৭১ টাকা দরে, স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। অন্যদিকে আজ আমদানি করা চাল বন্দরে বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে, যা বর্তমান দেশের বাজারের তুলনায় কেজিতে পাঁচ টাকা কম।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধের উপপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ১৮ জানুয়ারি অনুমতি দেওয়ার পর আজ থেকে আমদানিকারকেরা ভারত থেকে চাল আমদানি শুরু করেছে। আমদানি করা এসব চালের মান পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়করণের অনুমতি দেওয়া হচ্ছে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
হিলি কাস্টমস শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ বাঁধন জামান আজকের পত্রিকাকে বলেন, আজ ভারত থেকে দুটি ট্রাকে ৭৭ টন চাল আমদানি হয়েছে। আমদানি করা চাল ৪৫০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে। দ্রুত বাজারজাতের জন্য আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে