সেগুনবাগিচা কাঁচাবাজার সংলগ্ন জামে মসজিদে বিখ্যাত থ্রিলার সিরিজ মাসুদ রানার লেখক কাজী আনোয়ার হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় জোহরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মায়ের কবরে তাঁকে সমাহিত করা হবে।
কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মাইমুর বলেন, ‘কাজী আনোয়ার হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরে তাঁকে শায়িত করা হবে।’
কাজী আনোয়ার হোসেনের আত্মীয় এ বি এম সাদিক বলেন, ‘তিনি গত দুই বছর ধরেই কিছুটা অসুস্থতায় ভুগছিলেন। শেষ ছয় মাস বেশি অসুস্থ ছিলেন। নতুন করে লেখালেখি সেরকম করতে পারেননি ৷ ডিমেনশিয়ায় ভুগছিলেন। করোনার সময়টাতে খুব রুটিনমাফিক চলতেন, কারও সঙ্গে তেমন দেখা করতেন না।’ তিনি বলেন, ‘মাসুদ রানার স্বত্ব দাবি করাতে তিনি একটু ভেঙে পড়েছিলেন। কারণ, যাকে তিনি কাজের সুযোগ করে দিয়েছেন, সেই যদি এমন করে তাহলে স্বাভাবিক তিনি সেটা ভালোভাবে নিতে পারবেন না। তবে তিনি এগুলো নিয়ে কখনোই ভাবতেন না।’
কাজী আনোয়ার হোসেনের চাচাতো ভাই কাজী রওনক হোসেন বলেন, ‘ওনার শূন্যতা পূরণ করা সম্ভব নয়। যারা চলে যান, তাঁদের কারও শূন্যতাই পূরণ করা যায় না। কাল তাঁর মৃত্যুর পর তাঁর ভক্তরা যেভাবে স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানিয়েছেন, তা অকল্পনীয়।’ তিনি বলেন, ‘তাঁকে বাংলা একাডেমি পুরস্কার বা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি। এতে তিনি বা তাঁর পরিবার অসন্তুষ্ট নয়। তিনি এমন কিছু কখনো প্রত্যাশাও করেননি। তিনি একজন নিভৃতচারী মানুষ ছিলেন। যখন অ্যান্ড্রয়েড, মোবাইল ছিল না, তখন যেভাবে তিনি তরুণদের উদ্দীপ্ত করেছেন, সেটা এক অসাধারণ ব্যাপার।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে