
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে প্রায় এক হাজার ইয়াবাসহ এক বিমানযাত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ রোববার দুপুরের দিকে তাঁকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯৬৯টি ইয়াবা জব্দ করা হয়েছে।
আজ রাতে এপিবিএন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এপিবিএন জানায়, আটক ব্যক্তির নাম মো. নবী হোসেন (৪৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। তিনি আজ রোববার দুপুরে নভোএয়ারের অভ্যন্তরীণ ভিকিইউ-৯২২ ফ্লাইটে ঢাকায় আসেন।
পরবর্তী সময়ে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিং এলাকা থেকে তাঁকে আটক করে এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, সুকৌশলে পায়ুপথে ইয়াবা পরিবহন করছেন।
বিমানবন্দরের চিকিৎসকের কাছে নিয়ে এক্স-রে করা হলে পায়ুপথে তিনটি ডিম্বাকৃতির বস্তু দেখা যায়। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারের তত্ত্বাবধানে তাঁর পেট থেকে ডিম্বাকৃতির তিনটি পোঁটলা থেকে ৯৬৯টি ইয়াবা পাওয়া যায়।
জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত ছিলেন। আজকের ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আমরা বিমানবন্দর ঘিরে মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যেকোনো অপরাধ প্রতিরোধে আমরা নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করছি।’

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
৪৩ মিনিট আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে