
কিশোরগঞ্জ সদর উপজেলার পাড়াপনন্দ এলাকায় সাগরিকা এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই ভাই ও তাঁদের দুই স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ টাকা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জব্দ করা একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১ লাখ ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বগুড়ায় ভ্যানিটি ব্যাগে ইয়াবা পাচারকালে দুই বেয়াইনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। সোমবার (৮ জুন) বিকেলে বগুড়া শহরের চকযাদু ক্রস লেন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বগুড়ার দুপচাঁচিয়ায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার তিরিগাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।