
নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নতুন পার্সোনাল ডেটা প্রটেকশন আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, তথ্যের অপব্যবহার ঠেকাতে ন্যাশনাল ডেটা গভর্ন্যান্স অথরিটি গঠনের কথা চিন্তাভাবনা করছে সরকার।
আজ শনিবার সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘বাংলাদেশের গণমাধ্যম সাম্প্রতিক অপতথ্যের গতিপ্রকৃতি’ শীর্ষক সেমিনারে ফয়েজ আহমদ তৈয়্যব এসব কথা বলেন।
ফয়েজ আহমদ বলেন, ‘সরকার এমন এক আইনি কাঠামো গড়ে তুলতে চায়, যেখানে ব্যক্তিগত তথ্য, যেমন এনআইডি, মোবাইল ফোন নম্বর, লোকেশন, বায়োমেট্রিক, ছবি, ভিডিও, যোগাযোগের ইতিহাস—এসব স্পষ্ট শ্রেণিবিন্যাসের মধ্যে পড়বে। এসব তথ্যকে ‘রেস্ট্রিকটেড, কনফিডেনশিয়াল, প্রাইভেট ও পাবলিক’—এই চার শ্রেণিতে ভাগ করা হয়েছে।
‘রেস্ট্রিকটেড তথ্য, যেমন—জাতীয় নিরাপত্তা, সামরিক বা পররাষ্ট্রসংক্রান্ত, সেগুলো দেশের বাইরে সংরক্ষণ একেবারেই নিষিদ্ধ থাকবে। কনফিডেনশিয়াল তথ্য, যেমন—হেলথ রেকর্ডস বা ফিন্যান্সিয়াল ডেটা ব্যবহার করা যাবে নির্ধারিত শর্তে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে।’
বিদেশি প্রযুক্তি কোম্পানিগুলো যাতে বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য দেশের বাইরে নিতে না পারে, সে জন্য কঠোর বিধিনিষেধ আনা হচ্ছে বলে জানান বিশেষ সহকারী।
ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের প্রয়োগ ও তদারকির জন্য সরকার ‘ন্যাশনাল ডেটা গভর্ন্যান্স অথরিটি’ গঠনের চিন্তা করছে বলেও জানান তিনি।
এ বিষয়ে বিশেষ সহকারী জানান, কোন প্রতিষ্ঠান কী ধরনের তথ্য সংরক্ষণ করবে, সে বিষয়ে অনুমোদন দেওয়া হবে এর কাজ। কোন ধরনের সফটওয়্যার বা ভেন্ডর ব্যবহার করা যাবে, তা নির্ধারণ করা; সরকারের মন্ত্রণালয় ও দপ্তরগুলো যেন নিরাপদভাবে তথ্য প্রক্রিয়া করে, তা নিশ্চিত করা এবং তথ্যফাঁস বা অবৈধ স্থানান্তর রোধে নজরদারি চালাবে এই কর্তৃপক্ষ।
ফয়েজ আহমদ বলেন, দেশের কোটি কোটি মানুষের এনআইডি, ফোন নম্বর, ঠিকানা ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে। এসব তথ্য দিয়ে ফেক এনআইডি তৈরি করে জালিয়াতির সুযোগ তৈরি হচ্ছে।
পরবর্তী জাতীয় নির্বাচনকে ঘিরে এই ঝুঁকি আরও বাড়বে বলে এ সময় আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
ফারুক ওয়াসিফ বলেন, অপতথ্যকে শুধু ফ্যাক্টচেক দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। এটাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা বিএনপির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ৩টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পাটজাতীয় ফসলের বীজ বিক্রির নির্ধারিত দিন ছিল আজ সোমবার। ভোর থেকে কৃষকেরা সারিবদ্ধ হয়ে গুদামের সামনে অপেক্ষা করতে থাকেন। সকাল থেকেই বীজ বিক্রি শুরু হয়। কৃষকদের অভিযোগ, নামমাত্র কিছু নিজেদের ঘনিষ্ঠ লোকের কাছে বীজ বিক্রি করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন গুদামরক্ষক আলমগীর। পরে কৃষকেরা গুদামে প্রবেশ করে
২২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
১ ঘণ্টা আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
২ ঘণ্টা আগে