রাজধানীর রামপুরায় ১৪ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় রিকশাচালক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। কিছুদিন আগে ওই কিশোরীর মায়ের মৃত্যু হয়।
গত শনিবার দিবাগত রাত ২টার দিকে রামপুরায় এলাকায় একটি টিনশেড বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
মেয়েটি পুলিশের কাছে তার বক্তব্যে জানিয়েছে, একাধিকবার সে ধর্ষণের শিকার হয়েছে। এমনকি মা যখন বেঁচে ছিল, তখনো বাবা তাকে ধর্ষণ করে।
এ সব তথ্য নিশ্চিত করেছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান। তিনি বলেন, রিকশাচালক ভুক্তভোগী শিশুটির বাবা। তিনি মাদকাসক্ত। টিনশেড বাসাটিতে তিন সন্তানকে নিয়ে থাকেন তিনি। তাঁর স্ত্রী কিছুদিন আগে মারা গেছেন।
এসআই আরও বলেন, শনিবার দিবাগত রাতে স্থানীয়রা থানায় খবর দেয়, রিকশাচালক বাবা মেয়েটিকে ধর্ষণ করেছে। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আর ওই কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিকশাচালককে আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মায়ের মৃত্যুর পর তিন সন্তান নিয়ে ওই ব্যক্তি একই কক্ষের একটি বাসায় থাকতেন। সেখানে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে নির্যাতন করতেন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে