
মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক সুপার মার্কেট থেকে মুক্তারপুর পেট্রোল পাম্প পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জুড়ে কোথাও গর্ত, কোথাও স্থায়ী জলাবদ্ধতা। এ দুটি সমস্যায় সড়কপথে চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়েছে।
শহরের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, যানবাহন ও রোগী চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, পেট্রোল পাম্প, দুর্গাবাড়ী ও পঞ্চসার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর মানিকপুর ১০ তলা ভবন এলাকা থেকে সুপার মার্কেট পর্যন্ত রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এতে গর্তে পানি জমে গিয়ে চলাচল হয়ে পড়েছে দুঃসাধ্য। সবচেয়ে নাজুক পরিস্থিতি দেখা গেছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের সামনের অংশে।
স্থানীয় বাসিন্দা, যানবাহনচালক ও পথচারীদের অভিযোগ, শহরের হাসপাতাল, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাতায়াতের জন্য এই সড়কই একমাত্র ভরসা। সদর ছাড়াও টঙ্গিবাড়ী, শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার বহু মানুষ প্রতিদিন এই সড়কে চলাচল করেন।
পঞ্চসার এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, এ পথে চলাচল কতটা কষ্টের ভাষায় বোঝানো যাবে না। ২০ টাকার ভাড়া এখন ৪০ টাকা দিতে হয়, তাতেও রিকশাওয়ালা যেতে চায় না। ঝাঁকুনিতে শরীরের হাড়গোড় ঠিক থাকে না। এমন প্রধান সড়কের এমন অবস্থা দেশে আর কোথাও আছে কিনা জানি না।
অটোরিকশাচালক আসলাম মিয়া বলেন, বর্ষার শুরু থেকেই রাস্তার এমন অবস্থা। কিছু জায়গায় তো সারাবছরই পানি জমে থাকে। আগে সপ্তাহে একবার গাড়ি মেরামত করলেই চলত, এখন তো প্রতিদিনই যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। পৌরসভা কোনো পদক্ষেপ নিচ্ছে না।

এদিকে গত বছর বর্ষা মৌসুমেও একই সড়ক বিপর্যস্ত হয়ে পড়ে। তখন ২১ অক্টোবর ৩৪ লাখ ৭৫ হাজার ৮৮৫ টাকা ব্যয়ে ‘মাজেদ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সড়ক মেরামতের দায়িত্ব দেয় পৌরসভা। ফেব্রুয়ারিতে কাজ শেষ হলেও মাত্র দুই মাসের মধ্যেই সড়কটি আবার আগের অবস্থায় ফিরে যায়। স্থানীয়দের অভিযোগ, কাজের মান ছিল অত্যন্ত নিম্নমানের এবং ঠিকাদার প্রতিষ্ঠানটি পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে অর্থ লোপাট করেছে।
বর্তমানে পৌরসভা নিজ উদ্যোগে নতুন সংস্কার কাজ শুরু করেছে। এজন্য ২ লাখ ৯৯ হাজার ৭১০ টাকা ব্যয়ে পাথর, পিচসহ প্রয়োজনীয় মালামাল কেনা হয়েছে এবং সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন কাজের দায়িত্বে রয়েছেন।
তবে স্থানীয়দের অভিযোগ, দরপত্র ছাড়াই কাজ শুরু করা হয়েছে এবং আগের মতোই অনিয়মের আশঙ্কা করা হচ্ছে। তাঁদের দাবি, এবারও দুই টাকার কাজ করে ২০০ টাকার বিল তৈরির কৌশল নেওয়া হচ্ছে।

মুন্সিগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী মাহবুব জানান,জনভোগান্তি কমাতে অস্থায়ী সংস্কার কাজ শুরু হয়েছে। পাশাপাশি স্থায়ী সংস্কারের জন্য প্রায় ২০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এই বিষয়ে সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বলেন, `আগের কাজ ঠিকই ছিল। কিন্তু সড়কের নিচে গ্যাস ও পানির পাইপ থাকায় হয়তো নতুন গর্ত হয়েছে। এবার যেহেতু পৌরসভা সরাসরি কাজ করছে, তাই কোনো অনিয়মের সুযোগ নেই।’

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩২ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে