
ঢাকার যানজট কমাতে হাইকোর্ট মোড় থেকে এয়ারপোর্ট পর্যন্ত ২২টি মোড়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ নিয়েছিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এর মধ্যে সাতটি মোড়ে সিগন্যাল স্থাপন শেষ হয়েছে। এসব সিগন্যাল কার্যকরভাবে কাজ করছে কি না, তা যাচাই করতে আজ রোববার (৩১ আগস্ট) থেকে দুই সপ্তাহের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।
আজ সকালে সরেজমিনে দেখা গেছে, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল, বাংলামোটর, সোনারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ও জাহাঙ্গীর গেট মোড়ে এ পরীক্ষামূলক কার্যক্রম চলছে। প্রতিটি মোড়ে পুলিশ বক্সে কন্ট্রোলার বসানো হয়েছে। বুয়েটের একজন প্রতিনিধি এই কার্যক্রম পরিচালনা করছেন।

সিগন্যালগুলো অটোমেটিক ও ম্যানুয়ালি দুইভাবেই চালানো সম্ভব। বর্তমানে কোথাও ম্যানুয়াল, কোথাও স্বয়ংক্রিয়ভাবে চালিয়ে দেখা হচ্ছে কোন পদ্ধতি বেশি কার্যকর। তবে নতুন সিগন্যাল সম্পর্কে এখনো সাধারণ মানুষ সচেতন নন।
সরেজমিনে দেখা যায়, অনেকেই সিগন্যাল মানছেন না। এ কারণে ট্রাফিক পুলিশকে সিগন্যাল বাতির পাশাপাশি হাতের নির্দেশনা ব্যবহার করতে হচ্ছে। সোনারগাঁও মোড়ে যাত্রীদের যত্রতত্র পারাপার ঠেকাতে মাইকিং করে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে অনুরোধ জানানো হচ্ছে।
শিকড় পরিবহনের বাসের চালক হুসেন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এটা বিদেশে সম্ভব। আমাদের দেশে কীভাবে সম্ভব? ট্রাফিক বাতি কোথাও পাঁচ মিনিট ধরে রাখছে, কোথাও এক মিনিট ধরে রাখে। নতুন সিস্টেম কিছু বুঝি না।’

বাংলামোটর মোড়ে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জাহেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু নতুন করে শুরু হয়েছে, মানুষ এখনো অভ্যস্ত নয়। তাই অনেকেই মানছে না। তবে আমরা সচেতনতা তৈরির চেষ্টা করছি। চাইছি সিগন্যালেই ট্রাফিক চলুক, হাতের নির্দেশনায় নয়। যেহেতু এটা পরীক্ষামূলকভাবে চলছে, ফলে অটোমেটিক সিগন্যালের কিছু সমস্যা আছে, বিশেষ করে যানবাহনের চাপ অনুযায়ী লেনের সময় নির্ধারণে। তবে বাস্তব পরিস্থিতি অনুযায়ী সেটি সমন্বয় করা হবে।’
যাত্রীদের একাংশও নতুন ব্যবস্থাকে ইতিবাচকভাবে দেখছেন। ফার্মগেট এলাকায় যাত্রী আমজাদ হোসেন আজকের পত্রিককে বলেন, ‘যদি সবাই নিয়ম মেনে চলে, তাহলে যানজট অনেক কমে আসবে। তবে সবাইকে সচেতন করতে হবে।’
ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে অপেক্ষমাণ যাত্রী সোনিয়া আক্তার জানান, ‘ট্রাফিক সিগন্যাল ভালো উদ্যোগ, কিন্তু মানুষ মানছে না। পুলিশ কড়া হলে তবেই কাজ হবে।’
ডিটিসিএ জানিয়েছে, পরীক্ষামূলক পর্যায়ের ফলাফল পর্যালোচনা করে পরবর্তীতে রাজধানীর ২২টি মোড়েই নতুন ট্রাফিক সিগন্যাল চালু করা হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩০ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে