
এবারও ইংরেজি নববর্ষ উদ্যাপন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে ঢাকা মহানগরীতে ফানুস উড়ানো ও আতশবাজি না করতে নির্দেশনা দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু বরাবরের মতো সেই নির্দেশনা কাজে আসেনি।
রোববার (৩১ ডিসেম্বর) রাত ১১টার পর থেকেই ঢাকার আকাশে আলোর ঝলকানি শুরু হয়। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজির বর্ণিল আলোতে আলোকিত ছিল ঢাকার আকাশ। তবে মুহুর্মুহু কান ফাটানো শব্দে বিরক্ত হয়েছে রাজধানীর বাসিন্দারা। অনেকেই সোশ্যাল মিডিয়াতে তাঁদের বিরক্তির কথা প্রকাশ করেছেন।
কয়েক বছর ধরেই ইংরেজি নববর্ষ উদ্যাপনের রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আতশবাজি না করতে ও ফানুস না ওড়াতে নির্দেশনা দিয়ে আসছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। গত বছর মেট্রোরেলের বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয় ফানুসে।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২০২২ সালের থার্টি ফাস্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানোর কারণে প্রায় ১০০টি স্থানে আগুনের ঘটনা ঘটে।
এসব বিষয় মাথায় রেখেই এবার কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফানুস ওড়ানো ও আতশবাজি কিংবা বিক্রির সময় হাতেনাতে ধরা পড়লেই ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে ডিএমপি। মেট্রোরেল কর্তৃপক্ষও এবার ফানুস না ওড়াতে অনুরোধ করে।
বিভিন্ন সংগঠন থেকেও আতশবাজি না করার অনুরোধ করে প্রচার চালানো হয়। পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (পি’ ফাউন্ডেশন), সেভ দ্য নেচার অব বাংলাদেশ, ওয়াইল্ড ওয়াচ, স্টেলা ফাউন্ডেশন, সেভ ফিউচার বাংলাদেশ গত শুক্রবার এক সমাবেশে জানায়, আতশবাজি বা পটকাবাজি মূলত তিন ধরনের ক্ষতি করে। এগুলো ফুটানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয়, যা চারদিকে শব্দদূষণ ঘটায়। এই শব্দ শিশু, বৃদ্ধসহ রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে হার্ট অ্যাটাকের আশঙ্কা থাকে। আতশবাজির শব্দে প্রাণীরা চমকে ওঠে। এ কারণে প্রতিবছর হাজারো পাখি ও বন্যপ্রাণী অসুস্থ হয়ে মারা যায়। পথে থাকা কুকুর–বিড়াল ভয়ে ছোটাছুটি করে, আতঙ্কিত হয়ে পড়ে। তা ছাড়া এ থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে মারাত্মক বায়ু দূষণ ঘটায়, যা ফুসফুসের নানা রোগের কারণ।
কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নিতে রাত ১২টায় একযোগে ঢাকার বিভিন্ন এলাকার ছাদ থেকে আতশবাজি পোড়ানো হয়। ওড়ানো হয় ফানুস। রাজধানীর সব এলাকার আকাশ ভরে ওঠে বর্ণিল আলোয়।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
২৯ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে