
আজ ৩০ বৈশাখ। চলছে ঝড়-বৃষ্টির মৌসুম। এ বছর এপ্রিল মাসের শুরু থেকে অধিকাংশ দিনই দেশের কোথাও না কোথাও ঝড়-বৃষ্টি হয়েছে। রাজধানীতেও বৈশাখজুড়ে বেশ কয়েক দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। আজ বুধবার (১৩ মে) বিকেলে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় ব্যস্ত শহর ঢাকা। এরপর শুরু হয় ঘণ্টারও বেশি সময় ধরে টানা বৃষ্টি। এদিকে দীর্ঘ কয়েক বছর ধরে ভারী বৃষ্টি হলেই তলিয়ে যায় নগরীর বেশ কিছু সড়ক। স্বল্প সময়ের জন্য হলেও চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। রাজধানীর বেইলি রোডে জলাবদ্ধতা ও প্রায় হাঁটুপানিতে নগরবাসীর দুর্ভোগের কিছু ছবি তুলেছেন আজকের পত্রিকার ফটোসাংবাদিক হাসান রাজা।




দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে