
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ প্রদর্শন করা হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টিএসসির পায়রা চত্বরে চলচ্চিত্রটি প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত চাষী নজরুল ইসলাম পরিচালিত এই চলচ্চিত্র মুক্তিযুদ্ধের ভয়াবহতা ও সংগ্রামের ইতিহাস ফুটিয়ে তোলে।

চলচ্চিত্র প্রদর্শনী দেখতে শতাধিক দর্শক টিএসসির খোলা আকাশের নিচে জড়ো হন। মুক্তিযুদ্ধের ত্যাগ, আতঙ্ক ও মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরায় উপস্থিত দর্শকেরা গভীর আবেগে নিমগ্ন ছিলেন।
আয়োজকেরা জানান, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পরও মুক্তিযুদ্ধের স্মৃতি, বেদনা ও গৌরবকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। তাঁরা আরও বলেন, বাংলার মুক্তিসংগ্রামের বিপক্ষে অবস্থানকারীরা আজও মানুষের মনে অবাঞ্ছিত, তাই ইতিহাস জানাতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
গতকাল মঙ্গলবার টিএসসিতে ইসলামী ছাত্রশিবিরের চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এর প্রতিবাদে ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ একাধিক ছাত্রসংগঠন প্রতিবাদ ও নিন্দা জানায়।
টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও বিভিন্নভাবে এর প্রতিবাদ জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ইউনিয়ন, সাংস্কৃতিক সংসদ, ব্যান্ড সোসাইটিসহ একাধিক সংগঠন রাজাকারদের ছবি প্রদর্শনের প্রতিবাদে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে