আমি খালেদা জিয়া বলছি—কণ্ঠ নকল করে এমন কথা বলে ১১ মাসে ২৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এক প্রতারক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সেই প্রতারককে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রতিবেদনের তথ্য বলছে, ৫ নভেম্বর থেকে তিন মাসের ব্যবধানে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেছ হোসেনের নামে জমা হয় ৬ কোটি ৩৭ লাখ টাকা। হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চাওয়া হয়। অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় বিএফআইইউ। জব্দ করা হয় মোতাল্লেছ ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নয়টি ব্যাংক হিসাব। অনুসন্ধান শেষে সাতটি হিসাবে ২৬ কোটি ৮৪ লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী তিন মাসে জমা হয় ১১ কোটি ১১ লাখ টাকা। তবে মোতাল্লেছের ২০২৩-২৪ অর্থবছরের আয়কর রিটার্নের তথ্য বলছে, তাঁর মাত্র ৩৪ লাখ টাকার সম্পদ রয়েছে। তাহলে কীভাবে তাঁর অ্যাকাউন্টে এত টাকা এল, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়।
অনুসন্ধানে বেরিয়ে আসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেছ ও তাঁর সহযোগী অর্থ চান কিছু মানুষের কাছে। তাতেই তাঁর অ্যাকাউন্টে জমা হয় এত কোটি টাকা। বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেছ। যদিও ভুক্তভোগীর কেউ মামলা করেননি।
একটি সূত্রে জানা গেছে, টাকা জমা হওয়া ব্যাংক হিসাবের নমিনি মোতাল্লেছের ভাই পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান। যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত।
তবে অকো-টেক্স লিমিটেডের পরিচালক মো. মোতাল্লেছ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভুয়া, বানোয়াট ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে হয়রানি করা হয়েছে। মূলত সরকারের উচ্চপর্যায়ের একজন আইন কর্মকর্তা ও বিএফআইইউর কতিপয় কর্মকর্তা এ হয়রানির নেপথ্যে রয়েছেন।’
বিএফআইইউর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘একই টাকা বিভিন্ন হিসাবে স্থানান্তর হয়েছে। ফ্রিজ করা হিসাব রিলিজ করতে পরামর্শ দেওয়া হলে ওই ব্যক্তি গত ২০ মে আবেদন করেন। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে যা দেখেছি, তার সঙ্গে প্রতিবেদনের বেশ পার্থক্য রয়েছে।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৬ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে