ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে গৃহকর্মী পিংকি আক্তার ও কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমণির করা মামলা খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার (৮ জুলাই) বিচারক মো. নূরে আলম এই আদেশ দেন।
পরীমণি সাইবার নিরাপত্তা আইনে মামলাগুলো করেছিলেন। সেই আইন বাতিল হওয়ায় ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করেন বলে জানান ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল।
বেঞ্চ সহকারী আরও জানান, গত ২১ মে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে। একই সঙ্গে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পিংকি আক্তারসহ চারটি গণমাধ্যমের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারায় মামলা করা হয়েছিল। নতুন অধ্যাদেশে এসব ধারায় অভিযোগ না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেন।
এর আগে গত ২৩ এপ্রিল পিংকি আক্তার ও চারটি গণমাধ্যমের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। মামলায় মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অশালীন শিরোনামে ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়।
এ মামলার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হলো অনলাইন নিউজ পোর্টাল সকল খবর, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, পিপল নিউজ ও ডিজিটাল খবর।
ওই দিন ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ মার্চ ‘কাদের এজেন্সির’ মাধ্যমে পরীমণি তাঁর বাসায় বাচ্চার দেখাশোনার জন্য পিংকি আক্তারকে নিয়োগ দেন। পরে পিংকি ২ এপ্রিল পরীমণির বাসা থেকে চলে যান এবং বাদীর নামে একের পর এক মিথ্যা, বানোয়াট ও অশ্লীল তথ্য প্রচার ও প্রকাশ করতে থাকেন। এরপর পিংকি বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে সাক্ষাৎকার দেন এবং অন্য আসামিরা তা ফলাও করে প্রচার করার কারণে সমাজে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে অসন্তোষ বাড়ে। এতে পরীমণি সমাজে হেয়প্রতিপন্ন হন। এমনটি দাবি করে মামলা করেন তিনি।
উল্লেখ্য, পরীমণির মামলা করার আগের দিন গৃহকর্মী পিংকি তাঁকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণির বিরুদ্ধে মামলা করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে