প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলমকে আহ্বায়ক করে ১৭ সদস্যের একটি কমিটি করেছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে এই কমিটি গঠন করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
কমিটিকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ইলিয়াস হোসেন, বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শিকদার আবীর মাহমুদ (স্যাম) জাহান, ডিক্যাব ও বিএসআরএফ সদস্য হিসেবে মো. মুস্তাফিজুর রহমান, রিপোর্টার্স উইদাউট বর্ডারস–এর বাংলাদেশ প্রতিনিধি সালিম সামাদ এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ।
তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান ভুঁঞা কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের সব অ্যাক্রেডিটেশন কার্ডের কার্যকারিতা স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার। নিয়মিতভাবে যাঁরা সচিবালয়ের খবর সংগ্রহ করেন, তাঁদের নামের তালিকা সচিবালয়ের গেটে রয়েছে। ওই তালিকা দেখে বর্তমানে দুই শতাধিক সাংবাদিককে সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে।
তথ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়ন করার পর মিডিয়া হাউসগুলোর কাছ থেকে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ডের বিষয়ে নতুন করে আবেদন আহ্বান করা হবে। এরপর নতুন করে এই কার্ড দেওয়া হবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে