
নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম।

সাংবাদিকদের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দ্বার বন্ধ পাঁচ মাসেরও বেশি সময় ধরে। সুপ্রিম কোর্টে প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা, প্রধান বিচারপতি বরাবর চিঠি দেওয়া এবং মানববন্ধন করেও মেলেনি প্রবেশাধিকার।

চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে সাংবাদিক আবেদুজ্জমান আমিরীর ওপর হামলার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবদল নেতা এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল প্রেসক্লাবে ঢুকে তাঁকে মারধর করে। তবে অভিযোগ অস্বীকার করেছেন রিপন।

ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৯ জুন) ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।