
‘প্রাণিসম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঢাকায় শুরু হতে যাচ্ছে দুই দিনের প্রাণিসম্পদ মেলা। আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠে শুরু হবে এই মেলা। সকাল ১০টায় মেলাটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আয়োজকেরা জানিয়েছেন, মেলার ৩০০ স্টলে গরু, ছাগল, ভেড়া, দুম্বাসহ কয়েক হাজার পোষা প্রাণী থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ব্যতিক্রমী এ মেলায় কয়েক হাজার খামারি তাদের সেরা গরু, ছাগল, মহিষ, পোষা প্রাণী, পাখিসহ নানা পশু তুলবেন। মেলার মূল আকর্ষণ হিসেবে গরুর র্যাম্প শো অনুষ্ঠিত হবে। মেলায় ১৯ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়ার তথ্যও জানান তিনি।
মেলাটি আয়োজন করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল (বিপিআইসি)।
বিডিএফএর সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, অন্যবারের তুলনায় এবার বড় পরিসরে প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হচ্ছে। সারা দেশ থেকে খামারিরা অংশ নেবে। এবারের বিশেষ আকর্ষণ প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩১ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে