রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী এলাকায় একটি রেস্তোরাঁয় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক প্রতারক। গ্রেপ্তার শাকিল হোসেন (৩০) নকল পুলিশ কর্মকর্তা সেজে রেস্তোরাঁয় চাঁদাবাজি করছিলেন।
শুক্রবার শাকিলকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানার পুলিশ। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। এ সময় তাঁর কাছ থেকে নকল পিস্তলসহ পুলিশের টি-শার্ট, ওয়াকিটকি, কারারক্ষীদের জ্যাকেট উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে শ্যামলীতে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবাইয়াত জামান।
রুবাইয়াত জামান জানান, রাজধানীর শ্যামলীর কাঁচা লংকা রেস্টুরেন্টে পুলিশ অফিসার পরিচয়ে এক ব্যক্তি এসে রেস্টুরেন্টের মালিক আব্দুর রহমানের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে ব্যবসার ক্ষতি করার হুমকির দেন। পরে অভিযোগ পেলে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এডিসি রুবায়েত জানান, পুলিশ পরিচয়ে চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
গ্রেপ্তারের সময় শাকিলের কাছ তিনটি ওয়াকিটকি, একটি পিস্তলসদৃশ গ্যাসলাইট, আইডি কার্ড, গ্রেপ্তারি ওয়ারেন্টের ফটোকপি, এটিএম কার্ড, নীল ও কালো রঙের একটি রোডমাস্টার লেখা মোটরসাইকেল, যার সামনে পুলিশ লেখা স্টিকারযুক্ত, নেভিব্লু রঙের স্লিভলেস কারারক্ষীদের জ্যাকেট জব্দ করা হয়।
শাকিলের বিরুদ্ধে আগেও বিভিন্ন সময়ে পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে। গত এক বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করেছেন তিনি। তাঁর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের...
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে ঝর্ণা নামের এক গৃহবধূকে হত্যার পর ঘরে লাশ রেখে নিরাপদে সরে গিয়ে প্রতিবেশী এক নারীকে ফোন করে স্বামী জানায়, ‘স্ত্রী ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে একটু খবর দেও লাশ উদ্ধার করতে।’
২ ঘণ্টা আগে
ফেনীতে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ফেনী শহরের ‘ওয়ান-স্টোপস মেটারনিটি ক্লিনিক’ সিলগালা করেছে ফেনীর স্বাস্থ্য বিভাগ।
২ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘প্রয়োজনে শহরের গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবেন; কিন্তু গ্রামে কৃষকের ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কোনোভাবেই তাঁদের সেচের ক্ষতি না হয়।
২ ঘণ্টা আগে