Ajker Patrika

শহরে বিদ্যুৎ না থাকলেও ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী

­যশোর প্রতিনিধি
শহরে বিদ্যুৎ না থাকলেও ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী
যশোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: আজকের পত্রিকা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘প্রয়োজনে শহরের গ্রাহকেরা বিদ্যুৎহীন থাকবেন; কিন্তু গ্রামে কৃষকের ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে, যাতে কোনোভাবেই তাঁদের সেচের ক্ষতি না হয়। কৃষকদের প্রতি বর্তমান সরকারের যে অঙ্গীকার, যে জবাবদিহি রয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা সচেষ্ট রয়েছি।’

আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ১০টি জেলায় কৃষক কার্ডের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। দেশের কৃষকদের প্রতি, জনগণের প্রতি বিএনপির যে অঙ্গীকার রয়েছে, একে একে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়েছে। তারপরও শুধু কৃষকদের কথা বিবেচনা করে আমাদের সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেনি।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন জানান, জেলায় তিন হাজার চার শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনা মূল্যে ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিওপি সার দেওয়া হয়েছে।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুমবিল্লাহ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন। যশোরের শার্শা উপজেলার উলশী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। শেষে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম যশোর সফর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা

কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-আগুন, আস্তানাপ্রধান নিহত

ঘণ্টায় ২৫০০০ মাইল বেগ, ৫০০০ ডিগ্রি তাপ সহ্য করে যেভাবে নিরাপদে অবতরণ নভোচারীদের

লিভার সুস্থ রাখতে এসব অভ্যাস বাদ দিন

খলিলুর রহমান-জয়শঙ্কর বৈঠক: শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত