
প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং বিশেষ মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রকৌশল সেক্টরে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের দীর্ঘদিনের পেশাগত সমস্যা সমাধানে সরকারের গঠিত কমিটি কিছু সিদ্ধান্তের প্রস্তাব করে। সেখানে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিএসসি প্রকৌশলীদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাব করা হয়।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টার দিকে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তাঁদের সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করেন।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ