
ঈদ সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখী মানুষের ট্রেনে ঈদযাত্রা। যাঁরা গত ২১ মে অগ্রিম টিকিট কেটেছিলেন তাঁরাই আজ যাত্রা করছেন। ফলে আজ শনিবার সকাল থেকেই রেলস্টেশনে ঈদের যাত্রীদের উপস্থিতি দেখা গেছে। তবে ভিড় তুলনামূলক কম। ট্রেনগুলোও ছাড়ছে নির্ধারিত সময়েই।
কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে চেকিং ব্যবস্থা বেশ কড়াকড়ি। কাউকে বিনা টিকিটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্ল্যাটফর্মে প্রবেশের আগে তিন স্তরে টিকিট চেকপোস্ট বসানো হয়েছে।
কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মো. শাজেদুল ইসলাম বলেন, ‘সকাল ১০টা পর্যন্ত ১২টি আন্তনগর এবং পাঁচটি লোকাল ও কমিউটার ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে। এখন পর্যন্ত সব ট্রেন নির্ধারিত সময়ের ছেড়ে গেছে। আশা করছি আজকে সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে যাবে। স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ট্রেনেও যেতে দেওয়া হচ্ছে না।’
যাত্রীদের অনেকেই পরিবার-পরিজনকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন ভিড় এড়াতে। স্টেশনে দেখা গেছে, কেউ একা কেউবা ছোট ছোট দলে ট্রেনে উঠছেন।
মোহাম্মদ শামীম পেশায় ব্যাংক কর্মকর্তা, কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন, তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর একসঙ্গে রওনা দিয়ে অনেক কষ্ট হয়েছিল। এবার স্ত্রী আর ছেলেমেয়েকে আগেভাগেই পাঠিয়ে দিচ্ছি। আমি চার দিন পর যাব। পরিবার ঠিকমতো পৌঁছাবে এটাই সবচেয়ে বড় শান্তি।’
বেসরকারি চাকরিজীবী আসমা আক্তার বলেন, ‘আমার বাবা-মা আগে থেকেই গ্রামের বাড়িতে। আজ মেয়ে আর ছেলেকে পাঠাচ্ছি খালার সঙ্গে। অফিস ছুটি হবে আগামী ৫ তারিখ, ফলে ঢাকায় আরও কিছুদিন থাকতে হবে এরপর যাব। এখন ট্রেন ঠিক সময়ে ছাড়ছে, এটা বড় ভরসা।’
তবে টিকিট না পেয়ে কিছু যাত্রীকে স্ট্যান্ডিং টিকিটেই বাড়ি ফিরতে দেখা গেছে। কেউ কেউ শেষ মুহূর্তে এসে টিকিট না পেয়ে হতাশ হয়েছেন।
ময়মনসিংহের যাত্রী রাবেয়া খাতুন বলেন, ‘অনলাইনেও চেষ্টা করেছি, কাউন্টারে গিয়েও পাইনি। আজ স্ট্যান্ডিং টিকিট পেয়েছি, বসার সুযোগ হয়তো পাব না, তবুও বাড়ি তো ফিরছি।’
এবার ঈদে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করছে সারা দেশে। এসব ট্রেনের মোট আসনসংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে স্টেশনের কাউন্টার থেকে। এ ছাড়া ১০টি স্পেশাল ট্রেন চলবে। আগামী ৪ জুন থেকে স্পেশাল ট্রেন চলাচল শুরু হবে। স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হবে কাউন্টারে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১১ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে