
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক থেকে ৯ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করা ও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল বৃহস্পতিবার গুলশান-১ এলাকার একটি কফিশপে অভিযান চালিয়ে আসাদুল ইসলাম আসাদ (৫০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসাদ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মছলন্দপুর গ্রামের মৃত মো. ইব্রাহিম মোল্যার ছেলে।
এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি আসাদ ২০০৮ সাল থেকে ব্যবসায়িক প্রয়োজন দেখিয়ে সোনালী ব্যাংক থেকে ৯ কোটি টাকা ঋণ নেন। কিন্তু নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ অর্থঋণ আদালতে মামলা করে। ওই মামলায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে তিনি ২০২২ সালে এক ব্যক্তির কাছ থেকে শিল্পকারখানার পণ্য সরবরাহের কথা বলে ১৭ লাখ ৫০ হাজার টাকা নেন। কিন্তু পণ্য সরবরাহ না করে অর্থও ফেরত না দেওয়ায় ওই ব্যক্তি মামলা করেন। ওই মামলায় আদালত চলতি বছরের ২ জুলাই আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।
এ ছাড়া আরও একটি মামলায় তাঁকে আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৪৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
রায় ঘোষণার পর থেকে আসাদ ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অনুরোধে এটিইউর একটি দল গতকাল তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সোনারগাঁ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে