সারা দেশে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামীকাল সোমবার। রেলে ঈদের অগ্রিম টিকিটের যাত্রা শেষ হচ্ছে আজ রোববার। গত ১২ জুন থেকে শুরু হয়েছিল ১০ দিন আগে কেটে রাখা অগ্রিম টিকিটের যাত্রা। আবার ২০ তারিখ থেকে শুরু হবে অগ্রিম কেটে রাখা ফিরতি টিকিটের যাত্রা। তবে ঈদের দিন শুধু একটি ট্রেন চলবে কমলাপুর থেকে।
আজ রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার এ তথ্য জানান। তিনি বলেন, ‘ঈদের দিন ঢাকা থেকে চট্টগ্রামে একটি মেইল ট্রেন চলবে। এ ছাড়া আর কোনো ট্রেন চলবে না। তবে ঈদের পরদিন অর্থাৎ ১৮ জুন কিছু ট্রেন চলবে। সেখানে আন্তনগরও থাকবে। ১৯ তারিখেও একই রকম হতে পারে ৷ তবে আশা করছি, সেদিন মোটামুটি সব ট্রেনই চলবে।’
কমলাপুর তথা ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার আরও বলেন, ‘এবার একটি সুন্দর ঈদযাত্রা সম্ভব হয়েছে। মানবিক কারণে শেষ সময়ে উত্তরবঙ্গে ট্রেনগুলোতে ভিড় সামলানো যায়নি।’
এদিকে, টানা তিন দিন কড়াকড়ি বজায় থাকলেও গতকাল শনিবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে সেটি ধরে রাখা যায়নি। রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ, বিশেষ করে উত্তরবঙ্গের বেশির ভাগ ট্রেন ছিল যাত্রীতে পরিপূর্ণ। বগিতে আসন না পাওয়ায় ছাদভর্তি যাত্রী নিয়ে কমলাপুর ছাড়ে কয়েকটি ট্রেন। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বাস্তবতা আর উৎসবমুখর পরিবেশের কারণে তারা যাত্রীদের সঙ্গে জোর করতে পারেনি।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে