
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শনিবার (২৮ মার্চ) রাতে এক যৌথ অভিযানে এসব সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৪৮ রাত আনুমানিক ৯টা ৮ মিনিটে অবতরণ করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের আগেই নজরদারিতে রাখা হয়।
অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উড়োজাহাজটির কার্গো হোল্ডে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে কার্গো হোল্ডের ভেতরে থাকা টয়লেটের প্যানেল খুলে সুকৌশলে লুকানো অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম করে, যার মোট ওজন দাঁড়ায় ১৭ দশমিক ৭৮৪ কেজি। বর্তমান বাজারমূল্যে এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পরে উদ্ধার হওয়া সোনার বারগুলো বিধি মোতাবেক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এভিয়েশন সিকিউরিটি (এভসেক) জানিয়েছে, যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বাবর আলী মার্কেটের একটি দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ড্রাম ও কন্টেইনারে সংরক্ষিত প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।’
১৬ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকায় ৪৩ জন ছিল। এর মধ্যে ১৮ জন মারা গেছে। গত ২৩ মার্চ লিবিয়া থেকে নৌযানটি যাত্রা শুরু করার চারদিন পর গতিপথ হারিয়ে ফেলে। পরে খাবার সঙ্কটে অনেকে মারা যায়। পরে দুর্গন্ধ শুরু হলে লাশ সাগরে ফেলে দেওয়া হয়।
২৫ মিনিট আগে
দীপ্ত আদিত্য তাঁর ব্যবহৃত হিরো থ্রিলার মোটরসাইকেলটি প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালঘরে রাখেন। পরদিন গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান এবং ভেতরে গিয়ে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে বসতঘরের সামনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আদিত্য দেখতে পান...
১ ঘণ্টা আগে
কয়েক দিন ধরে তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় অনেক পাম্পে তেলসংকট দেখা দিয়েছে। ফলে যে পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে, সেগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। পাম্পে তেল নিতে আসা চালকেরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন, কেউ কেউ তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।
১ ঘণ্টা আগে