
নরসিংদীর বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় পেট্রলপাম্পগুলোতে গ্রাহকদের চাপ ক্রমেই বেড়েছে। বিশেষ করে যেসব পাম্পে তেল সরবরাহ আছে, সেখানে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
রোববার (২৯ মার্চ) সকালে বেলাব উপজেলার বারৈচা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মেসার্স এল এন ভূঁইয়া অ্যান্ড সন্স পেট্রলপাম্পে এমন চিত্র দেখা যায়। সেখানে শতাধিক মোটরসাইকেলচালক তেল নেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় অনেক পাম্পে তেলসংকট দেখা দিয়েছে। ফলে যে পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে, সেগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। পাম্পে তেল নিতে আসা চালকেরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন, কেউ কেউ তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। এই অপ্রত্যাশিত জ্বালানি-সংকটে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
নজরুল ইসলাম নামের এক চালক বলেন, ‘সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে সকাল ১০টা হয়ে গেছে, এখনো তেল পাইনি। এত ভোগান্তি আগে দেখিনি। শুধু মোটরসাইকেল নয়, বোতল নিয়েও অনেকে লাইনে দাঁড়িয়ে সমস্যার সৃষ্টি করছেন। দ্রুত সমাধান চাই।’
পাম্পটির মালিক জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে পরিমাণ তেল এসেছে, তা বিশৃঙ্খলার কারণে সঠিকভাবে বণ্টন করা যাচ্ছে না। পর্যাপ্ত সরবরাহ এলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।

নওগাঁর বদলগাছী উপজেলায় একটি পটোলখেত থেকে ৩২৫টি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া মাঠ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছানো হয়েছে।
৩০ মিনিট আগে
বগুড়ার গাবতলীতে একটি শ্যালো মেশিনের ঘর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা বিলের চরে তাঁর লাশ পাওয়া যায়।
৩২ মিনিট আগে
বাগেরহাটের মোংলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের তেল স্থাপনায় (অয়েল ইনস্টলেশন) ডিজেলের বড় ধরনের গরমিল ধরা পড়েছে। ওই তেল স্থাপনার তিনটি ট্যাংকে ১২ হাজার ৬১৩ লিটার তেল বেশি পাওয়া গেছে, যা কোম্পানির হিসাবের খাতায় ছিল না।
৩৪ মিনিট আগে