
রাজধানীর মগবাজার মধুবাগে ছুরিকাঘাতে রাব্বী (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে মধুবাগ মাদ্রাসার খেলার মাঠে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তার বন্ধুরা রাব্বীকে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বীর বন্ধু কাজী সিয়াম আবদুল্লাহ জানায়, রাব্বীর গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামে। বাবার নাম মো. ফারুক হোসেন। বর্তমানে মগবাজার চেয়ারম্যান গলিতে পরিবারের সঙ্গে থাকত। রাব্বী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে রাব্বী বড়।
সিয়াম আরও জানায়, একই এলাকার ফাহিম নামে একটি ছেলের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে মনোমালিন্যের কারণে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। কয়েক দিন ধরে ওই মেয়ে রাব্বীর সঙ্গে চলাফেরা শুরু করে। এ কারণে রাব্বীর সঙ্গে ফাহিমের বিরোধ শুরু হয়। শুক্রবার সন্ধ্যার দিকে মধুবাগ মাদ্রাসার মাঠের সামনে রাব্বী ওই মেয়েকে নিয়ে ঘুরছিল। এ সময় ফাহিমসহ কয়েকজন সেখানে গিয়ে রাব্বীর সঙ্গে ঝগড়া শুরু করে। একপর্যায়ে ফাহিম নিজে রাব্বীর পেটে ছুরিকাঘাত করে। এতে রাব্বী মাটিতে পড়ে যায়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে মধুবাগ মাদ্রাসা মাঠে প্রেমঘটিত কারণে ফাহিম নামে এক ছাত্র রাব্বীর পেটে ছুরিকাঘাত করে। এই সংবাদ পেয়ে ফাহিমসহ দুজনকে আটক করা হয়েছে। রাব্বীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩২ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
৪৩ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে