
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য অবৈধভাবে গুদামজাত ও বিক্রয়ের অভিযোগে রাজধানীর গেন্ডারিয়ায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সদরঘাট আর্মি ক্যাম্পের বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফরিদাবাদের আলমগঞ্জ মিল ব্যারাকঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে তিনটি গুদাম থেকে টিসিবির ভর্তুকি মূল্যের বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৫৪৪ বস্তা চাল (১৯ হাজার ৯৭০ কেজি), ৯৪ বস্তা আটা (৪ হাজার ৭০০ কেজি) এবং ৭১ বস্তা মশুর ডাল (২ হাজার ৩৭৫ কেজি)।
টিসিবির এসব পণ্য মূলত নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য নির্ধারিত কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে সরবরাহ করা হয়। অথচ কিছু অসাধু ব্যবসায়ী তা অবৈধভাবে মজুত করে সাধারণ মানুষের নাগালের বাইরে সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সেনাবাহিনী জানায়, জনগণের ন্যায্য অধিকার রক্ষায় এবং নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকির সুবিধা পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে