
পবিত্র রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল মঙ্গলবার থেকে রাজধানীসহ সারা দেশে বাজারমূল্যের তুলনায় কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হবে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) প্রথম শ্রেণির (৯ম গ্রেড) সহকারী পরিচালক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২৩ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। করপোরেশনের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মো. রবিউল মোর্শেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবির কর্মকর্তারা বলছেন, এই পাঁচ পণ্য আপাতত সারা দেশে বিতরণ হবে না। তবে চলতি সপ্তাহ থেকে পাঁচটি সিটি করপোরেশন ও পাঁচটি জেলার সবগুলো উপজেলায় পরীক্ষামূলকভাবে এই পাঁচ পণ্য বিতরণ শুরু করা হবে।

শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ৩টার দিকে পৌর শহরের শেখহাটি বাজার থেকে এসব চাল জব্দ করা হয়।