
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি আবাসিক হোটেল থেকে স্ত্রীসহ এক ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গাপূজা উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় একটি বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ী থানার আওতায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম জোরদারের অংশ হিসেবে টহল দল গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় তারা যাত্রাবাড়ী থানার অন্তর্গত হোটেল তাজ নামক আবাসিক হোটেলে গিয়ে তথ্য পায় যে এক ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে সস্ত্রীক গত এক মাস অবস্থান করছেন।
টহল দল সত্যতা যাচাইয়ের জন্য ওই ভদ্রলোককে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথোপকথন সন্দেহজনক মনে হয়। পরবর্তীকালে অধিকতর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর পরিচয় ভুয়া বলে প্রমাণিত হয়। ওই ব্যক্তির কাছে সেনাবাহিনীর সদস্যদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, ভুয়া পরিচয়পত্র এবং প্রতারণার নথিপত্র পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সেনা কর্মকর্তা সেজে প্রতারণার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযানে টহল দল দুজনকে আটক করে। তাঁরা হলেন—খুলনার তেরখাদা থানার হাড়িখালী গ্রামের বাসিন্দা এস এম নাজমুল হাসান সুমন (২৮) এবং গাজীপুর সিটি করপোরেশনের কলশেপুর এলাকার শিরিন আক্তার (৩৭)। দীর্ঘদিন তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে অবস্থান করছিলেন।
টহল দল হোটেল থেকে ভুয়া সেনা আইডি কার্ড, সেনা ইউনিফর্ম পরিহিত ছবি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ ব্যাজ, সেনাবাহিনীর পোশাকসামগ্রী, প্রতারণার বিভিন্ন নথি, সাংবাদিক পরিচয়পত্র, একটি ওয়ালেট, দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড এবং বিভিন্ন স্থানের দলিলপত্র উদ্ধার করে।
অভিযুক্ত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে মামলা হয়েছে। সেই সঙ্গে তাঁদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে