
ময়মনসিংহের গফরগাঁওয়ে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য সাকিবুল হাসান (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে চরআলগী ইউনিয়নের নিধিয়ারচর ভাটিপাড়া নদীর পাড় এলাকা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সেনা কর্মকর্তা ও ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ বৃহস্পতিবার সেনাসদরে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ সাক্ষাতে অংশ নেয়।

২০২৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদানের জন্য আবেদন গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।