রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলার জেল পলাতক আসামি সাজেদুলকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ডিএমপির কদমতলী থানাধীন দক্ষিণ দনিয়া গোয়ালবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ৭ অক্টোবর আর্থিক লেনদেনকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত মো. সাজেদুল ইসলামসহ অন্যান্য আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে গোপালগঞ্জের ব্যবসায়ী লুৎফর মোল্লাকে কুপিয়ে হত্যা করে। এ সংক্রান্তে নিহতের ছেলে বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে গত বছরের ১০ জুলাই গোপালগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামি মো. সাজেদুল ইসলামসহ ৩ জনকে মৃত্যুদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন। ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর আসামি মো. সাজেদুল ইসলাম কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার প্রেক্ষিতে গ্রেপ্তারকৃত ব্যক্তি জেল থেকে পলায়নপূর্বক আত্মগোপন করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে