কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় অপহৃত চার রোহিঙ্গাকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তাঁরা ছাড়া পেয়ে টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ঘাটসংলগ্ন নাফ নদীর লাল দ্বীপ এলাকা থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়।
চার রোহিঙ্গা হলেন আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৭) ও আনোয়ার সাদেক (২৭)। সবাই জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে চার রোহিঙ্গা নাগরিক ফেরত এসেছেন।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে বিজিবি শুরু থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করায় তাঁদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ফেরত আসা রোহিঙ্গাদের শরণার্থীশিবিরে ইনচার্জের তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে