
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শিগগিরই চার থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশে যখন নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখন কক্সবাজারের মানুষ ধানের শীষে রায় দিয়েছে। চারটি আসনেই ধানের শীষ জয়যুক্ত হয়েছে।’

নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার পৃথক দুই স্থানে নতুন এই উপজেলা ও পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন ফলকের ফিতা টেনে...

কক্সবাজারের চকরিয়ায় শনিবার দেশজুড়ে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডুলাহাজারা সাফারি পার্কে তিনি প্রথম গাছ হিসেবে নাগলিঙ্গম রোপণ করবেন। সফরে খাল খনন উদ্বোধন, কবর জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. জসিম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।