কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারকালে সাড়ে ১৭ হাজার ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে র্যাব-৭ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার টেকনাফ পাহাড়া এলাকার মো. কাশেমের মেয়ে ছবুরা খাতুন (৪৮) এবং একই উপজেলার বৈদ্যঘোনা এলাকার মো. ওমর ফারুকের স্ত্রী রহিমা বেগম (২৮)।
র্যাব-৭ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারার তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় একটি ভাড়ায় চালিত নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চলাকালে যাত্রীবেশী দুই নারী পালানোর চেষ্টা করেন।
এ সময় র্যাব সদস্যরা তাঁদের আটক করে তল্লাশি করলে ১৭ হাজার ৬০০ ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে তাঁদের আনোয়ারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত দুই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে