
কক্সবাজারের উখিয়ায় সাগরে মাছ ধরতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের মনখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছাত্ররা হলো, জালিয়া পালং ইউনিয়নের মনখালী গ্রামের প্রবাসী নজির হোসেনের ছেলে সায়েম বাবু ও নূর হোসেনের ছেলে হাবিবুল আবছার। তারা স্থানীয় উপকূলীয় উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জালিয়া পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। ছাত্রদের পরিবার ও স্থানীয়দের বরাতে তিনি জানান, সকাল ৭টার দিকে কয়েক বন্ধু মিলে শখের বশে সাগরে মাছ ধরতে যায়। এ সময় ঢেউয়ের তোড়ে সায়েম ও আবছার তলিয়ে যায়। বেলা ২টা পর্যন্ত ছাত্রদের খোঁজ মেলেনি। আবুল কালাম বলেন, উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়েছে।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
২২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৩০ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে