
রাঙামাটির নানিয়ারচরে পাহাড় ধসে ১১ জনের মৃত্যুর সাত বছর পার হলেও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষের জীবনে আসেনি নিরাপত্তা। এখনো থেমে নেই পাহাড় কাটা ও ছড়া থেকে বালু উত্তোলনের মতো পরিবেশবিনাশী কার্যক্রম। প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলা হলেও বাস্তবে খুব একটা পরিবর্তন চোখে পড়ছে না।
স্থানীয়রা বলছেন, প্রশাসনের ঘোষণার সঙ্গে বাস্তব পদক্ষেপের ফারাক রয়েছে। পাহাড় কাটা ও বালু উত্তোলন চলতে থাকলে ভবিষ্যতে আরও বড় ধসের আশঙ্কা রয়েছে।
২০১৮ সালের ১২ জুন টানা চারদিনের ভারী বর্ষণে ভয়াবহ পাহাড় ধসে নানিয়ারচর উপজেলার পাঁচটি গ্রাম—বুড়িঘাট, ধর্মপাশা, বগাছড়ি আমতলী, বড়পুলপাড়া এবং ছড়াইপাড়ায় প্রাণ হারান ১১ জন, যাঁদের অধিকাংশই নারী। নিখোঁজ হন আরও তিনজন। ওই ধস পার্বত্য অঞ্চলের মানুষের জীবনে ভয়াবহ ক্ষত তৈরি করেছিল। কিন্তু সাত বছর পরও নিরাপদ পুনর্বাসন বা কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গেছে, নানিয়ারচরের বিভিন্ন এলাকায় এখনো অবাধে ছড়া থেকে বালু উত্তোলন চলছে। অনুসন্ধানে গিয়ে দেখা গেছে, বালু উত্তোলন করে খোলা জায়গায় জমা করে রাখা হয়েছে। বালু উত্তোলনকারী মো. ছগীর জানান, এই কাজে তিনি একা নন, পুরো উপজেলাতেই এই ধারা অব্যাহত আছে। কুকুরমারা, নানক্রুম ও বগাছড়ি এলাকায় প্রতিনিয়তই ছড়ার বালু তোলা হচ্ছে। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব কার্যক্রম রাতারাতি চালানো হয়।
এ ছাড়া পাহাড় কাটার প্রবণতাও থেমে নেই। উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে কেটে ফেলা হচ্ছে পাহাড়। খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের ১৪ মাইল এলাকাজুড়ে গেলো বছর রাতারাতি কাটা হয়েছে একাধিক পাহাড়, যা এখন উন্মুক্ত মাঠে পরিণত হয়েছে। চলতি বছরের মে মাসে ক্যাংগালছড়ি এলাকার তালুকদার পাড়া যাত্রী ছাউনির সড়কের বিপরীতে একটি বিশাল পাহাড় কেটে ফেলা হয়। স্থানীয়দের অভিযোগ, এসব কাজ রাতের আঁধারেই সম্পন্ন হয়, যেন প্রশাসনের চোখে না পড়ে।
অবৈধ পাহাড় কাটা নিয়ে ২০২৪ সালের ১৮ নভেম্বর ‘আজকের পত্রিকা’য় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পাহাড়টি আংশিক রক্ষা পায়।
এ বিষয়ে জানতে চাইলে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৩ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৫ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪২ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে