
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় একটি বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচারকক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে। নোয়াখালীর সিভিল সার্জন মাসুম ইফতেখার আজ বুধবার জেলা শহর মাইজদীর সাউথ বাংলা হাসপাতালের ওই কক্ষ বন্ধের নির্দেশ দেন।
গত ১৬ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে হাসপাতালটিতে সেনবাগ উপজেলার দক্ষিণ কাদরা গ্রামের উম্মে সালমা নিশির (২৭) সিজারিয়ান অস্ত্রোপচার হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য নবজাতকসহ তাঁকে কুমিল্লায় পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে মাসহ নবজাতকের মৃত্যু হয়।
এ বিষয়ে মৃতের স্বজনেরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সিভিল সার্জন একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির সুপারিশের আলোকে আজ হাসপাতালের অস্ত্রোপচারকক্ষ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পেয়ে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পেয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৫ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে