
মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমানকে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগে প্রত্যাহারের পর শরীয়তপুরে বদলির আদেশ বাতিল করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সিভিল এভিয়েশন অথরিটি সদর দপ্তরের দোতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার পর ভবন থেকে সব কর্মকর্তা দ্রুত বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

হাসপাতাল ও সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ মোট ১৭৯টি পদের মধ্যে ৭৬টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, অ্যানেসথেটিস্ট, রেডিওলজিস্ট, প্যাথলজিস্ট ও ইমার্জেন্সি মেডিকেল অফিসারের একাধিক পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে।

ছড়িয়ে পড়া ৪২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মিজানুর রহমান এক ব্যক্তির সঙ্গে টাকার দর-কষাকষি করছেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, কত আনছেন? অপর পক্ষ ৫০ হাজার আনছি, মিজান অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি তো ৭০ আনতে বলছি, ৫০ হবে না। পরে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও তিনি টাকাগুলো গ্রহণ করেন।