
শরীয়তপুরে বিবাহবহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ এনে এক নারীর (৩৫) চুল কেটে, মুখে কালি মেখে এবং গলায় জুতার মালা পরিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং শাবনুর মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।

হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের লেখার ফ্রিডম (স্বাধীনতা) দিয়েছেন। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন।

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মরিচখেতে কুড়িয়ে পাওয়া একটি পরিত্যক্ত হাতবোমা (ককটেল) বিস্ফোরণে রাহাত মাদবর (১০) নামের এক শিশুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশও গুরুতর ক্ষতবিক্ষত হয়েছে।

শরীয়তপুরের ডামুড্যায় একটি বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায় প্রধান শিক্ষকও আহত হন এবং অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।