চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরাই গরুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাঁদের শরীর তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার তিনজনের নামে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম।
গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ডের পৌরসদরের মডেল থানাধীন সারেং পাড়া আহমদ ডাক্তার সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজার জেলার চকরিয়া থানার চকরিয়া পৌরসভা এলাকার বাসিন্দা মো. মুবিন উদ্দিন (৩২), মো. সোহেল (২৪) ও মো. আব্দুল শুক্কুর (৩৪)। তাঁরা তিনজনেই বর্তমানে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার গ্যাইসাপাড়া এলাকায় বাস করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার গভীররাতে উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দারের নেতৃত্বে অভিযান চালিয়ে গরু চোরাই চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সেই সঙ্গে চুরি যাওয়া তিনটি গরু উদ্ধারের পাশাপাশি চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী কক্সবাজারের চকরিয়া এলাকায় ভোররাতে ফের অভিযান চালিয়ে চুরি যাওয়া আরও দুটি গরু উদ্ধার করা হয়।
ওসি কামাল উদ্দিন আরও বলেন, উদ্ধার করা পাঁচটি গরু চোরাই চক্রের সদস্যরা সীতাকুণ্ড এলাকা থেকে চুরি করেছে বলে স্বীকার করেছেন। ইতিমধ্যে উদ্ধার করা গরুগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, চুরির মামলাসহ পৃথক তিনটি মামলা থানায় দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চোরাই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
২৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪০ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে