
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০ জনের নামে ও অজ্ঞাত আরও আটজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক বাদী হয়ে এই মামলা করেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গ্রেপ্তার ও মামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
ওসি মনিরুল বলেন, গত মঙ্গলবার রাতে উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে ও নাচোল উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মাসুদ রানা (২৩) ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী (১৩)। ওই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
ওসি আরও জানান, মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। মামলার পর মল্লিকপুরের আজিজুল হক ও মো. তাসিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মঙ্গলবার রাতেই সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মনিরুল ইসলাম জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, মল্লিকপুরের আব্দুস সালাম ও শাহীন আলীর মধ্যে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারা যান মাসুদ ও রায়হান।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৮ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে