
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার রানীহাটি ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার ছাইদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও তাঁর রাজনৈতিক সহকর্মীরা অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের মতো দেখতে দূর-দূরান্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা এসেছেন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
জানাজা শেষে গোলাম আরিফ টিপুর মরদেহ রাজশাহীতে নেওয়া হয়েছে। সেখানে আরেকটি জানাজা শেষে ঢাকায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন করা হবে।
শিবগঞ্জের কমলাকান্তপুরে ১৯৩১ সালের ২৮ আগস্ট জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। তাঁর শৈশবের অনেকটা সময় কেটেছে এই এলাকাতেই।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৪ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে