
বেসরকারি টিভি চ্যানেল ৭১ টিভির সম্প্রচার লাইসেন্সসহ আনুষঙ্গিক নথিপত্র চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা ৭১ টিভির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে গত সোমবার এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের গুলিতে আবুল হাসানের মৃত্যু হয় বলে জবানবন্দি দিয়েছেন নিহতের বড় ভাই আবুল বাশার। নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়া এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর...

জালিয়াতির মাধ্যমে ওয়ারিশদের সম্পত্তি আত্মসাতের ঘটনায় ভাইয়ের দায়ের করা মামলায় আওয়ামী লীগ আমলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।