
বরিশালের গৌরনদীতে মাদকের টাকার জন্য মা-বাবাকে নির্যাতন এবং মাদক সেবনের অভিযোগে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত বিকাশ চন্দ্র বালা গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা গ্রামের বাসিন্দা এবং বিপুল চন্দ্র বালার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বিকাশ মাদকের টাকা জোগাড় করতে না পারলে পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন। বিশেষ করে মা-বাবার কাছে টাকা না পেলে তাঁদের মারধর করা, ঘরের আসবাব ও বসতঘরে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পরিবারের উদ্যোগে তাঁকে সুস্থ করে তুলতে ছয় মাস একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) রাখা হয়েছিল। তবে সেখান থেকে ফিরে আবারও মাদকাসক্ত হয়ে পড়েন তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপপরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার বলেন, মঙ্গলবার (১৬ জুন) সকালে বিকাশের মাদক সেবনের তথ্য পেয়ে হরিসেনা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়।
ফাইজুল ইসলাম আরও বলেন, আটক বিকাশ দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য তাঁর মা-বাবার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। অভিযানের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কুড়িগ্রামের রৌমারীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ থাকার অভিযোগ উঠেছে। ছাত্রীর দাদি রৌমারী থানায় লিখিত অভিযোগ দিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসীকে দায়ী করেছেন। অভিযোগ অস্বীকার করে বঙ্গবাসী জানান, তাঁকে রাজনৈতিকভাবে অপপ্রচার করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ডেমরায় গ্রেপ্তার অটোরিকশা ছিনতাই চক্রের ৪ সদস্যকে আজ মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় এলাকাবাসী গণপিটুনি দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রপক্ষের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক...
১ ঘণ্টা আগে
খননকৃত মাটির চাপে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি টিউবওয়েল ও স্যানিটেশন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক পরিবার আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে...
১ ঘণ্টা আগে